বিশ্ব নবী হযরত মোহাম্মদ সা. এর বাণী আমাদের জীবনের জন্য পাথেয় হয়ে আছে। তিনি আজীবন মানব কল্যাণে কাজ করে গেছেন। তার প্রতিটি কথা এবং কাজ আমাদের জন্য অমূল্য রতন স্বরুপ। যারা এ অমূল্য বাণীকে ধারণ করতে পেরেছে তারা ইহকাল এবং পরকাল দুই জীবনেই সফল কাম হয়েছে। নিম্নে তার কিছু বাণী তুলে ধরা হলো-   

তিনব্যক্তি পাবে দ্বিগুন পুরষ্কার

হযরত মুহাম্মদ (সা:) এর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা কারী সাহাবী হযরত আবু হুরাইরা (রা:) বর্ণনা করেছেন, রাসুল  (সা:) বলেন, তিন প্রকার লোক দ্বিগুন পুরষ্কার পাবে-    

(১) সেই আহলে কিতাব, (যাদের উপর আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে) যে নিজের নবীর প্রতি ঈমান এনেছে (বিশ্বাস স্থাপন করেছে), তারপর আবার মুহাম্মদ (সা:) এর  প্রতিও  ঈমান এনেছে (বিশ্বাস স্থাপন করেছে)।  
(২) সেই গোলাম যে আল্লাহর হক আদায় করে এবং নিজের মনিবের হক ও আদায় করে।  
(৩) সেই ব্যক্তি যার কোন দাসী থাকলে সে তাকে উত্তম শিক্ষাদান করে, তারপর তাকে মুক্তকরে বিবাহ করে। সে ও দ্বিগুন পুরষ্কার পাবে। (বুখারী ও মুসলিম) 

Comments